1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
54

আলফাডাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ও ৩ টি দোকান ভষ্মিভূত হয়েছে। গুদামে থাকা প্রায় তিন হাজার মন পাট ও গুদাম ভষ্মিভুত হয়েছে। প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস,এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী সুত্রে জানা যায়, রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ করেই দাউদাউ করে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যেই বাজারের ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাচামালের দোকান ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভষ্মিভূত হয়ে যায়।

বাজারের ব্যবসায়ী কাসেদ মন্ডল জানান, রাত ৮টার দিকে হঠাৎ করেই পাটের একটি গুদামে আগুন দেখতে পায় স্থানীয়রা। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ৭টি পাটের গুদাম ও একটি চায়ের দোকান এবং দুইটি কাচামালের দোকান মুহুর্তের মধ্যেই ভষ্মিভূত হয়ে যায়। প্রায় তিন হাজার মন পাট পুড়ে যায়। যার মূল্যে প্রায় দুই কোটি টাকা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সোহেল রানা জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে ভষ্মিভূত হয়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি এখনো জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category